বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

কোটা বহাল না থাকায় নারীরা অনেক পিছিয়ে গেছে : জবি উপাচার্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, বঙ্গবন্ধু সমাজতন্ত্রের অন্যতম উপাদান ন্যায্যতায় বিশ্বাস করতেন। সেই পরিপ্রেক্ষিতেই কোটা চালু করেন। তিনি ন্যায্যতার ভিত্তিতেই মুক্তিযোদ্ধা কোটার কথা বলেছেন। কোটা বহাল না থাকায় নারীরা অনেক পিছিয়ে গেছে।

শনিবার (১৩ জুলাই) দুপুরে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ও স্কলারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, আমরা দেখছি রাজপথে শিক্ষার্থীরা আন্দোলন করছে। আদালত একটি সিদ্ধান্ত জানিয়েছে। শিক্ষার্থীরা কোটা বাতিল চায় না কি সংস্কার এটা পরিষ্কার নয়। ২০১৮ সালে কোটা বন্ধ হয়ে গেলো। তারপর নারী শিক্ষার্থীরা পিছিয়ে গেলো। যখন কোটা ছিল তখন নারীদের অংশগ্রহণ
অনেক বেশি ছিল। কিন্তু এখন ২৭টি জেলায় নারীরা সুবিধা বঞ্চিত।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড.আব্দুস সবুর খান বলেন, প্রায় দুই যুগ ধরে আমরা গৌরবের সঙ্গে শিক্ষা-কার্যক্রম পরিচালনা করে আসছি। মেধাবীদের জন্য আমরা স্কলারশিপ দিয়েছি নিয়মিত। স্কলারশিপে প্রতি বছর ২ লাখ ৫১ হাজার ১০০ টাকা দিচ্ছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD