রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

টুকু, পলক ও সৈকতের ১০ দিনের রিমান্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

আওয়ামী লীগ সরকারের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মো. রশিদুল আলমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য এই তিনজনের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

এর আগে গতকাল রাতে রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় গ্রেফতার করা হয় তাদের। সে সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) ওবায়দুর রহমান বলেন, পল্টন থানায় দায়ের করা এক মামলার প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

এরও আগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মো. শাহজাহান
নামে এক হকার নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। পরে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD