বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাবা কারাগারে, মা উধাও—যেভাবে কাটছে তিন শিশুর দিন রেল নেটওয়ার্কে যুক্ত হবে দেশের সব জেলা: রেলমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে বিবাহ-তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে: আইনমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে: আসিফ মাহমুদ বিনা সুদে ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ইরানকে দমানোর জন্য ট্রাম্পের নিষেধাজ্ঞা ও অবরোধ কি যথেষ্ট পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

রপ্তানি বাড়লেও প্রবৃদ্ধি দুর্বল দক্ষিণ কোরিয়ার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

টানা ১১ মাসের মতো আগস্টে রপ্তানি বাড়লো দক্ষিণ কোরিয়ার। তবে বাজার প্রত্যাশা ও আগের মাসের তুলনায় প্রবৃদ্ধি দুর্বল রয়েছে। কারণ একদিকে যেমন কম্পিউটার চিপের চাহিদা কম রয়েছে, তেমনি গাড়ির বিক্রিও মন্থর রয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) বাণিজ্যিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির বিদেশে বিক্রি বার্ষিকভিত্তিতে ১১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৫৭ দশমিক ৯০ বিলিয়ন ডলার হয়েছে। তবে এটি আগের মাসের ১৩ দশমিক ৯ শতাংশ থেকে কম।

দেশটির সেমিকন্ডাক্টর রপ্তানির ক্ষেত্রে প্রবৃদ্ধি পাঁচ মাসের মধ্যে ধীর হয়েছে। তাছাড়া অস্থায়ী কয়েকটি কারণে গাড়ির বিক্রি কমেছে টানা তিন মাস।

চীনে দক্ষিণ কোরিয়ার রপ্তানি ধীর হলেও যুক্তরাষ্ট্রে বেড়েছে। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি ১৬ দশমিক ১ শতাংশ বেড়ে রেকর্ড ৬ দমশকি ৪ বিলিয়ন ডলার হয়েছে।

দেশটির বাণিজ্যমন্ত্রী আহন ডুক-গেউন বলেছেন, রপ্তানি এ বছর রেকর্ড-উচ্চর দিকে যাচ্ছে। প্রধান রপ্তানি বাজারে বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে বলেও জানান তিনি।

সব কিছু মিলিয়ে আগস্টে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য উদ্বৃত্ত ৩ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। আগের মাসে বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৩ দশিমক ৬০ বিলিয়ন ডলার।

সূত্র: রয়টার্স

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD