বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাবা কারাগারে, মা উধাও—যেভাবে কাটছে তিন শিশুর দিন রেল নেটওয়ার্কে যুক্ত হবে দেশের সব জেলা: রেলমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে বিবাহ-তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে: আইনমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে: আসিফ মাহমুদ বিনা সুদে ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ইরানকে দমানোর জন্য ট্রাম্পের নিষেধাজ্ঞা ও অবরোধ কি যথেষ্ট পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

ত্রিপুরায় ২০ বাংলাদেশি গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ত্রিপুরার আইনশৃঙ্খলাবাহিনী রাজ্যের বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। সোমবার আসামের স্থানীয় সংবাদমাধ্যম আসাম ট্রিবিউনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ত্রিপুরার আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় একযোগে অভিযান পরিচালনা করেছে। এ সময় অবৈধভাবে ভারতের প্রবেশের অভিযোগে বাংলাদেশের কক্সবাজার জেলার তিন বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ত্রিপুরা পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন তাসনিম, ইমরান ও জসিত। তাদের সবার বিরুদ্ধে ভারতের সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা ভারতে প্রবেশের বৈধ কোনও নথি দেখাতে পারেননি। সোমবার আরও পরের দিকে তাদের স্থানীয় আদালতে তোলা হবে।

এর আগে, ত্রিপুরার লঙ্কা মুরা এলাকায় অভিযান চালিয়ে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। পরে তাকে আদালতে তোলা হয়। তার বিরুদ্ধেও সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতের প্রবেশের অভিযোগ আনা হয়েছে।

একই সময়ে ত্রিপুরার সিটি সেন্টারের সামনে থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আগরতলার আরএমএস চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে আরও তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

পৃথক অভিযানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে। ত্রিপুরার কারবুক থানা এলাকার ভাটিয়াবাড়ি এলাকার সীমান্ত চৌকির কাছে থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন পুরুষ, পাঁচজন নারী ও এক শিশু রয়েছে।

ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধির জন্য ত্রিপুরায় অতিরিক্ত তল্লাশি চৌকি স্থাপন করেছে বিএসএফ। একই সঙ্গে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের জন্যও অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

ত্রিপুরা পুলিশ বলছে, কারবুক থানা এলাকা থেকে গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের খুলনা, ফেনী, ঢাকা, মুন্সিগঞ্জ ও নড়াইলের বাসিন্দা। গ্রেপ্তারকৃতদের অবৈধভাবে ভারতে প্রবেশ এবং অবৈধ কার্যকলাপের সাথে কোনও সংশ্লিষ্টতা আছে কি না তা জানতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে,
আলাদা অভিযান চালিয়ে ত্রিপুরা উত্তর ও দক্ষিণ জেলা থেকে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া উত্তর ত্রিপুরার ভাইথানবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের প্রবেশের চেষ্টা করেছে একদল বাংলাদেশি। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা দেশটিতে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশে বাধা দিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD