রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন নিবন্ধন ছাড়া সড়কে চলতে পারবে না ই-রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ শুরু, নিরাপত্তাব্যবস্থা জোরদার

আবু সাঈদের রক্তের দাগ এখনো শুকায়নি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

রংপুরে ‘শহীদি মার্চ’ পালন করেছে ছাত্র-জনতা। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে পুলিশের গুলিতে শহীদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মহানগরীর প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করেন। পরে নগরীর টাউন হল চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সেখানে শত শত শিক্ষার্থী কর্মসূচিতে যোগ দেন। শিক্ষার্থীদের দাবি, আবু সাঈদকে হত্যাকারীদের অতি দ্রুত বিচার করতে হবে।

বেরোবির শিক্ষার্থীরা বলেন, ‘আবু সাঈদের রক্তের দাগ এখনো শুকায়নি। এখনো আমাদের ভাইয়েরা শরীরে ক্ষতচিহ্ন নিয়ে কাতরাচ্ছেন।

অনেকে বিজয় মিছিল করছেন।’

তারা আরো বলেন, ‘মহানগর সব পর্যায়ে শহীদদের স্মৃতি ধারণ করে, আহত ভাই-বোন যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, যে ভাই-বোন হাত-পা ও চোখ হারিয়েছেন, তাদের স্মরণ করে এই কর্মসূচি পালন করা হচ্ছে। অন্যদিকে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্ণ হলো।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD