রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন নিবন্ধন ছাড়া সড়কে চলতে পারবে না ই-রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ শুরু, নিরাপত্তাব্যবস্থা জোরদার

নীলফামারীতে হাসিনা-কাদেরসহ ৩০০ জনের নামে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

নীলফামারীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ১২৬ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৩০০ জনকে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা আদালতে মামলাটি করেন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সালাম বাবলা।

উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, নীলফামারী-২ আসনের সাবেক এমপি
আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিঠু, সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশের মতো নীলফামারীতে ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল বের করে। সেসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগের কেন্দ্রীয়
সভাপতি সাদ্দাম হোসেন, নীলফামারী-২ আসনের সাবেক এমপি আসাদুজ্জামান নূরের নির্দেশে উল্লেখিত ব্যক্তিরা শহরের বিভিন্ন জায়গায় ছাত্র-জনতার ওপর হামলা চালান। এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের দলীয় কার্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাদীপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান রিনো মামলার বিষয়টি নিশ্চিত করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD