বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

দুবাই ও আবুধাবিতে ফ্লাইট চালু হচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৬ জুলাই থেকে দুবাই ও আবুধাবিতে আবারও রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করবে।

বুধবার এক বার্তায় বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন এ কথা জানান। সংশ্লিষ্টরা বলেছেন, দেশের রাষ্ট্রীয় ক্যারিয়ার বিমানের এই সিদ্ধান্তে দীর্ঘদিন প্রবাসে থাকা বাংলাদেশিদের দেশে ফেরা এবং দেশে আটকা পড়া প্রবাসীদের বিদেশে যাওয়ার পথ উন্মুক্ত হবে।

অন্যদিকে বিমানের সব ট্রাভেল পার্টনারদের দেয়া এক চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ জুলাই থেকে বিমান আবুধাবী রুটে নিয়মিত সিডিউল ফ্লাইট শুরু করবে। জুলাইয়ের শেষ পর্যন্ত তা কার্যকর থাকবে।

বিমান সূত্র জানায় জানা গেছে, প্রতি সপ্তাহে দুবাই ও আবুধাবিতে চারটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। করোনাভাইরাসের মহামারির আগে এই দুটি রুটে প্রতিদিনই ফ্লাইট ছিল। কিন্তু বিশ্বব্যাপী এই ভাইরাস ছড়িয়ে পড়ায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিষেধাজ্ঞার কারণে গত ৩০ মার্চ থেকে বিমানের মধ্যপ্রাচ্যের ১৭টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়।

গত ১৫ জুন থেকে যুক্তরাজ্য ও কাতারে এবং পরবর্তী সময়ে আরব আমিরাতে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক। পরে ২১ জুন থেকে যুক্তরাজ্যের লন্ডনে বিমানের ফ্লাইট চলাচল শুরু হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD