রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন নিবন্ধন ছাড়া সড়কে চলতে পারবে না ই-রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ শুরু, নিরাপত্তাব্যবস্থা জোরদার

বরিশাল থেকে অভ্যন্তরীণ ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

বৈরি আবহাওয়ায় কারণে বরিশালের অভ্যন্তরীণ ১০ রুটের ৬৫ ফুট কম দৈর্ঘ্যের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, বরিশাল নৌ বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক। তবে ঢাকা-বরিশাল রুটের বড় লঞ্চ চলাচল বন্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আবদুল কুদ্দুস বলেন, বৈরি আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরকে ৩ নম্বর ও বরিশাল নৌ বন্দরে ২ নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে শুক্র ও শনিবার ১৪০ দশমিক ৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার
বিকেল ৩টা থেকে শনিবার দুপুর ৩টা পর্যন্ত ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বিভিন্ন সময়ে ভারি থেকে হালকা বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০-১৫ নটিক্যাল মাইল। এ বৃষ্টি আগামী ২-৩ দিন অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

বরিশাল নৌ বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ঝড়ো বাতাসের কারণে ৬৫ ফুট কম দৈর্ঘ্যের লঞ্চ বিকেল সাড়ে চারটা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ১০টি রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ঢাকা-বরিশাল রুটের লঞ্চের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD