বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

হত্যা মামলায় রিমান্ড নামঞ্জুর, কারাগারে সাবেক শিল্পমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

নরসিংদীর মাধবদীর শ্রমিকদল নেতা জাহাঙ্গীর হোসেন হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ৫ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া বারোটার দিকে নরসিংদীর জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলামের আদালত এই আদেশ দেন।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে, দুপুর বারোটার দিকে নরসিংদী আদালতে নিয়ে আসা হয় সাবেক শিল্পমন্ত্রীকে। আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন বাদীপক্ষেরর আইনজীবী। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৪ আগস্ট মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনা ঘটে। এতে মাধবদী পৌরসভার ৪ নং ওয়ার্ড শ্রমিকদলের সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন নিহত হয়। এঘটনায় নিহতের চাচাত ভাই আমির হোসেন বাদী হয়ে গত আগস্ট নরসিংদীর আদালতে মামলা করেন। এতে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১২৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল মজিদ হুমায়ুনকে ৬ নম্বর আসামী করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD