বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

লাদাখ সীমান্তে চীনের ২০ হাজার সেনা, প্রস্তুত ভারতও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০

লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্য উত্তেজনা চলছে। সীমান্তে দুই দেশেই সেনা মোতায়েন করেছে। এরই মধ্যে সীমান্তে বৈঠকে বসেছিল দুই দেশ। তবে কোনো সমাধান হয়নি। এদিকে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ২০ হাজার সেনা মোতায়েন করেছে চীন। তবে ভারতও কোনো ঝুঁকি না নিয়ে যুদ্ধের প্রস্তুতি সেরে রাখছে।

খবরে বলা হয়েছে, চীন পূর্ব লাদাখের লেহ জেলার অন্তর্গত প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) দুই ডিভিশন (২০,০০০) সেনা মোতায়েন করেছে। উত্তরাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে আরেক ডিভিশন (১০,০০০) সেনা মোতায়েন রয়েছে।

খবরে আরও বলা হয়েছে, চীনা সেনাবাহিনী পূর্ব লাদাখ সেক্টরে এলএসি বরাবর দুই ডিভিশন (প্রায় ২০,০০০) সেনা মোতায়েন করেছে। আর একটি ডিভিশন আছে ১০,০০০ সেনা। যা উত্তর জিনজিয়াং প্রদেশে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। চীনের সমতল ভূখণ্ডের কারণে নির্দেশ পেলে এই ডিভিশন ৪৮ ঘণ্টার মধ্যে সীমান্তে পৌঁছাতে পারবে।

এদিকে চীনা গতিবিধির ওপর নজর রাখছে ভারতও। ভারতীয় নৌবাহিনী লাদাখে উচ্চ-শক্তিধর নৌকাযান প্রেরণ করছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD