রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

জেলা প্রতিনিধি রাজবাড়ী : পদ্মা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দেখা দিয়েছে তীব্র স্রোত। ফলে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফেরিসহ নৌযান পারাপারে সময় লাগছে আগের তুলনায় দ্বিগুণ। আর এতে করে নদীর পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে প্রায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক মো. মাহবুব হোসেন জানান, নদীতে পানি বৃদ্ধির সঙ্গে বেড়েছে স্রোত। ফলে আগের তুলনায় ফেরিগুলোকে নদী পার হতে দ্বিগুণ সময় লাগছে। নদী পারের অপেক্ষায় সিরিয়ালে শতাধিক ট্রাক আটকে রয়েছে।

তিনি বলেন, বর্তমানে এ রুটে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে এবং দৌলতদিয়া প্রান্তে ৪টি ঘাট সচল রয়েছে। পানি বৃদ্ধির কারণে প্রতিটি ঘাট এখন হাই ওয়াটার লেভেলে ওঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD