রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম :
চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন নিবন্ধন ছাড়া সড়কে চলতে পারবে না ই-রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ শুরু, নিরাপত্তাব্যবস্থা জোরদার

রাখাইনের বোমার শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষে বোমা বিস্ফোরণ ও মর্টারশেলের শব্দে কাঁপছে এপারে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। বিকট শব্দে নির্ঘুম রাত পার করেছে সীমান্তবাসী। এতে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, শনিবার (২ নভেম্বর) সকাল থেকে থেমে থেমে রোববার ভোর পর্যন্ত হেলিকপ্টার থেকে ছোড়া বোমা ও মর্টারশেলের ভারী শব্দ এপারের সীমান্তে ভেসে আসে। টেকনাফ, হ্নীলা, সাবরাং, শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন সীমান্তজুড়ে মিয়ানমারের রাখাইনে বিস্ফোরণের শব্দ
এপারের বাসিন্দাদের কানে লাগছে। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের রাখাইনের মংডু ও তার আশপাশের সীমান্তে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ চলছে।

শাহপরীর দ্বীপের বাসিন্দা সেলিম উল্লাহ বলেন, সারারাত নির্ঘুম রাত কাটাতে হয়েছে। রাখাইন সীমান্তে হেলিকপ্টার থেকে ছোড়া বোমা ও মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দে বাড়ি-ঘর ভূমিকম্পনের মতো কেঁপে ওঠে।

টেকনাফ সীমান্তের বাসিন্দা ছৈয়দ আলম বলেন, শনিবার সকাল ও দুপুরে মিয়ানামার অংশে দুই-একবার হেলিকপ্টর উড়তে দেখা গেছে। এরপরই হেলিকপ্টর থেকে বোমা নিক্ষেপ শুরু হয়েছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, মিয়ানমারের রাখাইনের চলমান সংঘাতে এপারের বাসিন্দারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের অভ্যন্তরে চলা এই যুদ্ধ এক-দুই দিন বন্ধ থাকলেও আবারো শুরু হয়। এতে সীমান্তসহ সাগর ও নাফ নদীতে জেলেরা যেতে ভয়ে থাকেন।
সেইসঙ্গে রাত জেগে বসে থাকেন। শনিবার দিনে সারাদিন ও রাত পর্যন্ত এবং রোববার ভোর পর্যন্ত থেমে থেমে ব্যাপক বিস্ফোরণের শব্দ ভেসে আসে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, মিয়ানমারের রাখাইনের চলমান সংঘাত থেকে এপারে প্রায় সময় বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসে। বিস্ফোরণের বিকট শব্দ গতরাতে বেশি শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ বিষয়ে সীমান্তে স্থানীয়দের সতর্কভাবে চলাচলের জন্য বলা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD