মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

নওগাঁয় ইউএনওসহ নতুন করে ৮৮ জনের করোনা শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী ও সাপাহার উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডলসহ জেলায় নতুন করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর ই মোর্শেদ এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২২ থেকে ২৮ জুন পর্যন্ত জেলায় সংগৃহীত মোট ৭২০ টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৯৩টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জেলায় নতুন করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার ৩৭ জন, বদলগাছীর ৮ জন, পত্নীতলার ২ জন, মহাদেবপুরে ৬ জন, পোরশার ৫ জন, সাপাহারে ৮ জন, ধামইরহাটে ১২ জন, মান্দার ৫ জন ও নিয়ামতপুরে ৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২ জন। জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে ৫৪০ জন। মোট সুস্থ হয়েছেন ৩০৬ জন। মারা গেছেন ৬ জন।

ডেপুটি সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫৪ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৬৯৩ জন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD