শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে যা করবেন চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, দাবি ট্রাম্পের সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন ইউক্রেনকে ইউরেনিয়াম দিচ্ছে যুক্তরাজ্য, যে বার্তা দিল রাশিয়া তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নে ছাড়ের সময় বাড়ল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

অর্থনৈতিক রিপোর্টার : জরিমানা বা সারচার্জ ছাড়া হোল্ডিং ট্যাক্স জমা ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা তিন মাস বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) এ তথ্য জানিয়েছে ডিএনসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনা করে ডিএনসিসির আওতাধীন করদাতাদের ২০১৯-২০২০ অর্থবছরের বকেয়া হোল্ডিং ট্যাক্সের উপর ১৫ শতাংশ সারচার্জ ছাড়া জমাদানের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

এতে আরও বলা হয়, একইসঙ্গে ব্যবসায়ীদের জন্য জরিমানা ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়ন ফি পরিশোধের সময়সীমাও আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম করদাতাদের এ সুযোগ গ্রহণ করে ট্যাক্স প্রদান ও ট্রেড লাইসেন্স নবায়নের আহ্বান জানান ওই বিজ্ঞপ্তিতে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD