বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

মাস্ক পরার কথা মনে করাবে ফেসবুক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০

করোনাভাইরাস পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে বসবাসরতদের মাস্ক পরার কথা স্মরণ করিয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বৃহস্পতিবার (২ জুলাই) প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

এই বিষয়ে একটি বিবৃতিতে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় আমরা ফেসবুক এবং ইন্সটাগ্রামের ওপরে একটি এলার্ট রাখবো যাতে সবাইকে মুখ ঢাকার কথা স্মরণ করিয়ে দেয়া যায়।

ফেসবুকের পক্ষ থেকে বলা হয় যে করোনা প্রতিরোধে কোম্পানিটির পক্ষ থেকে অতিরিক্ত পরামর্শ এবং বিভিন্ন পাবলিক হেলথ এজেন্সির লিংকও ব্যবহারকারীদের দেয়া হবে।

ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বাইরের ব্যবহারকারীদের জন্য এই সুবিধা দেয়ার চিন্তা রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD