রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

ইরানে করোনায় মৃত্যুর রেকর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় ইরানে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৬৩ জন। যা এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি।

রোববার (৫ জুলাই) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৬৩ জন, যা এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ইরানে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৫৭১ জনে।

আক্রান্তের দিক থেকে ইরানের অবস্থান ১১তম। তবে, ইরানে প্রথম ধাক্কা সামলে নেয়ার পর কিছুদিন নিয়ন্ত্রণেই ছিল করোনা সংক্রমণ।

এর আগে, গেল সোমবার ১৬২ জনের মৃত্যুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়েছিল দেশটি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ হাজার ৫৬০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৪৩৮ জনে। সুস্থ হয়েছেন ২ লাখ ১ হাজার ৩৩০ জন। চিকিৎসাধীন ২৭ হাজার ৫৩৭ জন। ৩ হাজার ১৬৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

গেল ফেব্রুয়ারিতে ইরানে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়।

এদিকে, আমেরিকার পক্ষ থেকে ইরানের ওপর আরোপ করা একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার কারণে করোনা মোকাবিলা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ায় আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে ইরান।

শনিবার (৪ জুলাই) আইন বিষয়ক ইরানের ভাইস প্রেসিডেন্ট লাইয়া জুনায়েদি এ কথা জানান।

তিনি বলেন, প্রকৃতপক্ষে আমেরিকার পক্ষ থেকে আরোপ করা এই নিষেধাজ্ঞা অমানবিক এবং মানবাধিকারের পরিপন্থী। এজন্য মামলাটি দায়ের করা হয়েছে।

এদিকে, গেল ২ জুলাই বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার অবসান ঘটানোর জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD