বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

‘আমার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছে, এখন বিয়ে করতে চাচ্ছে না’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়েছে প্রেমিক। সে কারণে প্রেমিকা তার কাছ থেকে স্ত্রীর মর্যাদা চান। কিন্তু প্রেমিক আর ওই তরুণীকে বিয়ে করতে রাজি হচ্ছে না।

এজন্য বিয়ের দাবিতে আত্মীয়-পরিজনদের সঙ্গে নিয়ে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নিয়েছে তরুণী। এদিকে নাছোড়বান্দা প্রেমিকার হাত থেকে রেহাই পেতে বাড়ি ছেড়ে সপরিবারে পালিয়ে গেছে তরুণ। এ ঘটনায় ভারতের পূর্ব বর্ধমানের মেমারি থানার নওপাড়া গ্রামে রীতিমতো শোরগোল পড়ে গেছে।

নওপড়া গ্রামের সৌমেন চৌধুরির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এই তরুণীর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেলামেশা করেছে তারা। তরুণীর দাবি, আমার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছে। এখন বিয়ে করতে চাচ্ছে না সৌমেন।

তরুণীর মামা রাজু শেখ জানান, কয়েকদিন আগে আমার ভাগ্নিকে নিয়ে গিয়ে বাড়িতে তোলে সৌমেন। কিন্তু তাদের পরিবারের সদস্যরা তা মেনে নেননি। সেই রাতেই সৌমেনকে বাড়ি থেকে কোথাও পাঠিয়ে দেওয়া হয়। পরে সৌমেনের বাবাও বাড়ি থেকে চলে যান। আমার ভাগ্নিকেও বাড়ি চলে যেতে বলেন।

কিন্তু ওই তরুণী জানতে চান, রাতে তিনি একা কীভাবে বাড়ি যাবেন। এরপর পুলিশের সাহায্য নিয়ে ওই তরুণীকে বাড়ি পাঠানো হয় বলে জানান তার মামা।

এরপর গত শনিবার থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে আত্মীয়-পরিজনদের নিয়ে প্রেমিক সৌমেন চৌধুরির বাড়ির সামনে বসেছেন তরুণী। তার মামা আরো জানান, সৌমেনের বাবা শামিম চৌধুরি পঞ্চায়েতের তৃণমূল সদস্য। সেই ক্ষমতা দেখিয়ে তরুণীকে ধরনা তুলে নিতে এবং প্রেমিককে ছেড়ে দিতে দফারফা করারও প্রস্তাব দেওয়া হয়েছে।

যদিও কোনোভাবেই ভালোবাসার সঙ্গে কোনো আপস করতে নারাজ ওই তরুণী। তার সাফ কথা, ভালোবাসার মর্যাদা দিয়ে আমাকে বিয়ে করতে হবে।

এদিকে, সৌমেন বা তার পরিবারের কারো কোনো হদিশ মেলেনি এখন পর্যন্ত। মোবাইলেও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি স্থানীয় সাংবাদিকরা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD