শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে যা করবেন চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, দাবি ট্রাম্পের সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন ইউক্রেনকে ইউরেনিয়াম দিচ্ছে যুক্তরাজ্য, যে বার্তা দিল রাশিয়া তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

ভ্যাটের সনদ প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখতে হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

অর্থনৈতিক রিপোর্টার : প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের সনদ ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠানের দৃশ্যমান কোনো স্থানে এই সনদ রাখতে হবে। সম্প্রতি নতুন করে এ নির্দেশনা দেয়া হয়েছে।

ব্যবসা প্রতিষ্ঠানগুলো তা সঠিকভাবে রাখছে কি না, তা তদারকিতে প্রত্যেক ভ্যাট কমিশনারেটকে সম্প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ জুলাইয়ের মধ্যে এ নিয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে বলা হয়েছে। এ বিষয়ে চিঠিও পাঠানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাট সনদ দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখছে না, যা আইনত জরিমানা আরোপযোগ্য অপরাধ। মাঠপর্যায়ের দপ্তরগুলোও আইনের বিধানটি নিশ্চিত করতে পারছেন না। তাই মাঠপর্যায়ে তদারকির নির্দেশ দেওয়া হয় ওই চিঠিতে।

রাজধানীর উত্তরার ব্যবসায়ী কায়সার রিজভী আরটিভি নিউজকে বলেন, এখন ব্যবসা-বাণিজ্যে মন্দা চলছে। এই অবস্থায় এনবিআরের এমন নির্দেশনা ব্যবসায়ীদের মাঝে মানসিক চাপ সৃষ্টি করবে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD