বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ভিসা নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

ভিসা আবেদনকারীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। ‘এফ’, ‘এম’ অথবা ‘জে’ ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থী ও এক্সচেঞ্জ কর্মসূচির অংশগ্রহণকারীদের প্রতি এই বার্তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দূতাবাসের ফেসবুক পেজে ভিসা সংক্রান্ত একটি তথ্য শেয়ার করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ভিসা আবেদন ফর্মে গত ৫ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক। আবেদনকারীরা তাদের আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করে, তবেই তা স্বাক্ষর করেন ও জমা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে- এমন সতর্কও করেছে মার্কিন দূতাবাস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD