শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ
পুলিশ কল্যাণ তহবিল

দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ এসআই-কনস্টেবল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল থেকে চলতি বছরের জুন-জুলাই মাসে এসআই এবং তদনিম্ন ৩৮৯ জনকে ১ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকা অনুদান মঞ্জুর করেছে পুলিশ সদর দপ্তর।

মঙ্গলবার (১৫জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক সাগর জানান, বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল ১৯৮৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। এই তহবিলে এসআই/সমমান হতে তদনিম্ন সব পুলিশ/নন-পুলিশ সদস্যদের নিকট থেকে বছরে দুই বার চাঁদা কর্তন করা হয়।

তিনি বলেন, এ তহবিল হতে কেবল এসআই/সমমান হতে তদনিম্ন সকল পুলিশ/নন-পুলিশ সদস্য চাকরিরত অবস্থায় অথবা অবসর গ্রহণের দুই বছর পর্যন্ত দাফন-কাফন/অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ এককালীন ২৫ হাজার টাকা ও মৃত্যুবরণ অথবা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে এককালীন ১০ হাজার টাকাসহ প্রতিমাসে ১,৫০০ টাকা করে ১৫ বছর পর্যন্ত কল্যাণ ভাতা সুবিধা পেয়ে থাকেন।

এছাড়া বিশেষ ও ব্যয়বহুল, গুরুতর এবং সাধারণ চিকিৎসার ক্ষেত্রে আর্থিক অনুদান প্রাপ্ত হন।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিলের কেন্দ্রীয় ব্যবস্থাপনা বোর্ডের ২০২৫ সালের ৫ম বোর্ড সভায় (জুন-জুলাই/২৫) বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল হতে এসআই হতে তদনিম্ন ৩৮৯ জনের অনুকূলে সর্বমোট ১ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকা আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।

পাশাপাশি বাংলাদেশ পুলিশ কর্মচারী নিরাপত্তা প্রকল্প (পনপ) পরিচালনা পরিষদের ২০২৫ সালের ৫ম পরিচালনা পরিষদ সভায় ৫৩ জন বিভিন্ন পদবীর মৃত সদস্যদের পরিবারের অনুকূলে এককালীন মোট ২৯ লাখ ৫ হাজার ৮০০ টাকা অনুদান দেওয়া হয়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD