বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

করোনায় আরেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

বরিশাল ব্যুরো : বরিশালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের এক উপ পরিদর্শক (এসআই) মারা গেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম। এসআই মীর ফারুক(৫১) বরিশাল পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠীর নলছিটি উপজেলার বাউরিয়া গ্রামে।

পুলিশ সুপার জানান, নমুনা পরীক্ষার ফলাফলে গেল ৫ জুলাই রোববার এসআই মীর ফারুকের করোনা শনাক্ত হয়। ওই দিনই তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে রাতেই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে গ্রামের বাড়িতে তার মরদেহ দাফন করা হবে বলে জানান পুলিশ সুপার।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD