শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

লিটারে পাম অয়েলের দাম কমেছে ১৯ টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে সরকার।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

সচিব বলেন, আন্তর্জাতিক বাজার অনুসারে এখন সয়াবিন তেলের দাম কমানো সম্ভব হচ্ছে না। তবে লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে পাম অয়েলের দাম।

প্রসঙ্গত, স্থানীয় বাজারে মোট ভোজ্যতেলের ৬০ ভাগ পামওয়েল ব্যবহার হয়। ট্রেড অ্যান্ড ট‍্যারিফ কমিশন ভোজ‍্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে থাকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD