বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাবা কারাগারে, মা উধাও—যেভাবে কাটছে তিন শিশুর দিন রেল নেটওয়ার্কে যুক্ত হবে দেশের সব জেলা: রেলমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে বিবাহ-তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে: আইনমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে: আসিফ মাহমুদ বিনা সুদে ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ইরানকে দমানোর জন্য ট্রাম্পের নিষেধাজ্ঞা ও অবরোধ কি যথেষ্ট পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে টঙ্গীতে ব্যবসায়ীকে অপহরণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর প্রেমের ফাঁসে ফেলে এক ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে টঙ্গীতে নারীসহ চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে টঙ্গীর গোপালপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন আশামনি (২৬), শেখ ফরিদ (২৬), জহিরুল ইসলাম (৪৫), জাবেদ হোসেন সবুজ (৫০), লাভলু মিয়া (৪৫), মো. বশির (৩৫)। এদের মধ্যে প্রেমের ফাঁদে ফেলায় জড়িত সাবিনা (৪৫) পলাতক রয়েছেন।

ভুক্তভোগী মো. সুজন বেপারী বলেন, ‘আমি ঢাকার নবাবগঞ্জে ব্যবসা করি। প্রায় এক মাস আগে ফেসবুকে পরিচয় হয় সাবিনা নামে এক নারীর সঙ্গে। পরিচয়ের পর থেকে সে প্রায়ই আমাকে টঙ্গীতে দেখা করার প্রস্তাব দেয়। গত মঙ্গলবার রাত ১০টার দিকে আমি টঙ্গী পূর্ব থানার মাছিমপুর এলাকায় পৌঁছালে অভিযুক্তরা কৌশলে আমাকে অপহরণ করে। পরে সেখান থেকে গোপালপুরের নর্দান গার্মেন্টের গলির দুলাল মিয়ার ভাড়া বাসায় নিয়ে যায়।’ সুজন বেপারী বলেন, ‘সেখানে অভিযুক্তরা আমাকে আটক করে মানিব্যাগ থেকে ৩ হাজার টাকা নেওয়ার পর মারধর শুরু করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘ফেসবুকে বন্ধুত্বের আড়ালে সংঘবদ্ধ চক্রটি এ ধরনের প্রতারণা ও অপহরণের সঙ্গে জড়িত। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে গতকাাল তাদের আদালতে পাঠানো হয়েছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD