বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ডাকসু নির্বাচন : মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ৬৫৮ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল আজ মঙ্গলবার। ২৮টি পদের বিপরীতে আজ বিকেল পর্যন্ত মোট ৬৫৮ জন শিক্ষার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত জমা দিয়েছেন ১০৬ জন। কাল মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন জানিয়েছেন, শিক্ষার্থীরা আজ ৯৩টি ফরম সংগ্রহ করেছে। মোট বিক্রি হয়েছে ৬৫৮টি ফরম। তবে হল সংসদে কতটি ফরম বিক্রি হয়েছে তা এখনো জানা যায়নি।

এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কেউ কোনো দলীয় পরিচয়ে ফরম নেননি।

আরেক প্রশ্নে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, ভোটের আগের দিন পর্যন্ত যদি কোনো প্রার্থীর নাম অপরাধীর তালিকায় পাওয়া যায়, তবে তাকে প্রার্থিতা থেকে বাদ দেওয়ার সুযোগ আছে।

সর্বশেষ তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। এরপরই স্পষ্ট হবে কোন পদে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে পরের দিন ২৬ আগস্ট। ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD