বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

উমামা ফাতেমার সংবাদ সম্মেলন বয়কট সাংবাদিকদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার সংবাদ সম্মেলন বয়কট করেছেন মোজো সাংবাদিকরা। উমামা ফাতেমা সংবাদ সম্মেলনের নির্ধারিত আসনে বসতেই যার যার বুম সরিয়ে নিয়েছেন মোজো সাংবাদিকরা।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় ডাকসু ভবনের সামনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ নিয়ে সংবাদ সম্মেলন করেন উমামা। এসময় মোজো সাংবাদিকরা তা বয়কট করে।

এর আগে সোসাল মিডিয়ায় মোজো সাংবাদিকদের নিয়ে উমামা ফাতেমা হেয় প্রতিপন্ন করে মন্তব্য করায় গত ২৯ আগস্ট প্রতিবাদ জানিয়েছিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। সেই সঙ্গে তার বক্তব্য প্রত্যাহারের দাবিও জানায় সংগঠনটি।

এ বিষয়ে এমআরএ সভাপতি ফখরুল ইসলাম বলেন, উমামা ফাতেমা নামে একজন গণঅভ্যুত্থানের নেত্রীর প্রতি গণমাধ্যমকর্মীদের ক্ষোভ ও বয়কটের কারণ হলো, ডিজিটাল মিডিয়ার বিরুদ্ধে তার করা নেতিবাচক মন্তব্য। তার করা মন্তব্যে ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টাররা মর্মাহত হয়েছেন। আমরা উমামার কাছে থেকে ভুল স্বীকার ও ক্ষমা চাওয়ার দাবি করছি। তা না হলে আমরা তার অনুষ্ঠানগুলো ধারাবাহিকভাবে বয়কট করে যাবো। সবার উচিত গণমাধ্যমকর্মীদের পেশাগত সম্মান ও গণতান্ত্রিক অধিকারের গুরুত্ব দেওয়া।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD