মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

পদ্মায় নৌকাডুবিতে ৩ জনের লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

কুষ্টিয়ায় পদ্মানদীতে নৌকাডুবির ঘটনায় আরও তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন।

বুধবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করেন।

মৃতরা হলেন- ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের রঞ্জিতের ছেলে জুবায়ের ওরফে জুবা (৩২), একই এলাকার আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম এবং নজুর ছেলে জাকির (২৫)। নিখোঁজ রয়েছেন ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হারান শেখের ছেলে জুয়েল (৩০)।

এর আগে গত মঙ্গলবার (৭ জুলাই) সকালে পদ্মা নদীর চর সাদিপুর এলাকায় নৌকাডুবে যাওয়ার ঘটনায় ১৩ জনের মধ্যে ৯ জন শ্রমিক সাঁতরে এবং স্থানীয়দের সাহায্যে উদ্ধার হলেও চারজন নিখোঁজ হন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান রাত ৯টার দিকে জানান, মঙ্গলবার পদ্মায় নৌকাডুবির ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার করা ঞয়। বুধবার নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো আরও একজন নিখোঁজ রয়েছেন।

আগামী বৃহস্পতিবার আবারও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD