মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

ভারতে পালানোর সময় গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

অবৈধভাবে ভারতে পালানোর সময় আটক হয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মুনির (৫০)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, গোপালগঞ্জ সদর উপজেলার জহিরুল হকের ছেলে এস এম মুনির দীর্ঘদিন ধরে মামলার আসামি হিসেবে আত্মগোপনে ছিলেন। গোপালগঞ্জ সদর থানায় তার নামে একটি নাশকতা মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তা এসআই তারিক জানান, সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় মুনিরকে আটক করা হয়। আইনি প্রক্রিয়ার জন্য তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD