মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, যৌথবাহিনীর হাতে গ্রেফতার ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

রাজধানীতে ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে আসাদুর রহমান আকাশ (২৪) ও তার দুই সহযোগীকে আটক করেছে যৌথবাহিনী।

আটক অন্যরা হলেন- মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিন (২৫)।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৪ অক্টোবর) ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা দীর্ঘদিন ধরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি, মব ভায়োলেন্স এবং কিশোর গ্যাং পরিচালনার সঙ্গে জড়িত ছিল।

আসাদুর রহমান আকাশ ও তার সহযোগীরা বিভিন্ন মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে বিপুল পরিমাণ চাঁদা আদায় করতো। এছাড়া সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তাদের চাঁদাবাজি ও মব ভায়োলেন্সের ঘটনা সংবাদ আকারে প্রকাশিত হওয়ার পর যৌথবাহিনী বিশেষ তৎপরতা শুরু করে।

আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD