বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ডিএমপির ৫ ওসিকে বদলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

ঢাকা মহানগর পুলিশের পাঁচ থানার ওসিসহ ১৬ জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমানকে ডিএমপির অপরাধ বিভাগে বদলি করা হয়েছে। আর হাজারীবাগ থানার ওসি মো. ইকরাম আলী মিয়া ধানমণ্ডি থানার ওসির দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। আর হাজারীবাগ থানার ওসির দায়িত্ব পেয়েছেন লাইনওআরের পরিদর্শক মোহা. সাজেদুর রহমান।

এদিকে ধানমণ্ডি থানার ওসি মো.হুমায়ূন কবিরকে সিটি-ইন্টিলিজেন্স এনালাইসিস বিভাগে আর শাহ আলী থানার ওসি মো. সালাহ উদ্দীন মিয়াকে তেজগাঁও থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

তেজগাঁও থানার ওসি মো. শামীম অর রশিদ তালুকদারকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি আর কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুকুল আলমকে খিলগাঁও থানার ওসির দায়িত্ব য়ো হয়েছে।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামানকে শাহ আলী থানার ওসি, ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু আজিফকে কাফরুল থানার পরিদর্শক হিসেবে বদলি করা হয়।

ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমানকে কামরাঙ্গীরচর থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়।

এছাড়া লাইনওআরে থাকা পরিদর্শক আবু মাহমুদ কাওসার হোসনকে সিটি-ইন্টিলিজেন্স বিভাগে, এমএম মুর্শেদকে লজিস্টিক বিভাগে, মো. শাহজাহানকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগে, মো. শরীফুল ইসলামকে গোয়েন্দা পুলিশ উত্তরা বিভাগে, মো. মনিরুল ইসলামকে সিটি-ইন্টেলিজেন্স বিভাগে আর মো. রফিকুল হককে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD