বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

এবার মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

রাজধানীর মিরপুরে বিবাহ বাড়ি নামে একটি কমিউনিটি সেন্টারের ভবনের ৬ তলায় আগুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটে মিরপুর ১১ নম্বর কালশী রোডের বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের ৬ তলা ভবনের ৬ তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্বিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত পরে জানাব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD