বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

পাঁচ ব্যাংক একীভূত করা ছাড়া অন্য কোনো পথ ছিল না: গভর্নর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করা ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

গভর্নর বলেন, ব্যাংকগুলোকে একীভূত করা ছাড়া কোনো বিকল্প ছিল না। সুশাসন নিশ্চিত করা গেলে এই উদ্যোগ দেশের অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে।

তিনি আরও বলেন, ব্যাংকিং খাতকে শক্তিশালী ও গতিশীল করতে স্বচ্ছতা সবচেয়ে জরুরি। বিনিয়োগকারী, আমানতকারী ও কর্মকর্তা- সবার সক্রিয় অংশগ্রহণ ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

গত ৫ নভেম্বর আর্থিক অনিয়ম ও দুর্বলতার কারণে পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে ‘অকার্যকর’ ঘোষণা করে সেগুলোতে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।

এরপর ৯ নভেম্বর গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অনলাইন বোর্ড সভায় এই পাঁচ ব্যাংককে একীভূত করে পরিচালনার জন্য নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াভিত্তিক ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-কে প্রাথমিক লাইসেন্স অনুমোদন দেওয়া হয়।

নতুন এই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD