শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ বিমানবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’। এ উদ্দেশ্যে ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে একটি ‘লেটার অব ইনটেন্ট’ (প্রাথমিক সম্মতিপত্র) সই করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় বিমানবাহিনী সদর দপ্তরে এই প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়। বিষয়টি বাংলাদেশ বিমানবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এবং সশস্ত্র বাহিনী বিভাগসহ দুই দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তির আওতায় ভবিষ্যতে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমানগুলো দেশে যুক্ত হবে এবং বাহিনীর ‘ফ্রন্টলাইন ফ্লিট’-এর অংশ হবে। এসব যুদ্ধবিমান নতুন প্রজন্মের এবং বহুমুখী যুদ্ধ সক্ষমতাসম্পন্ন (মাল্টিরোল) হিসেবে পরিচিত।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক ও শক্তিশালী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে, চলতি বছরের এপ্রিলে সরকার ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে, যেখানে প্রধান ছিলেন বিমানবাহিনী প্রধান। সে সময় চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা চলছিল, যার সম্ভাব্য বাজেট ধরা হয়েছিল প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলার।

প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ওয়ারপাওয়ারবাংলাদেশ ডটকমের তথ্যমতে, বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে মোট ২১২টি আকাশযান রয়েছে, যার মধ্যে ৪৪টি যুদ্ধবিমান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD