শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

হাসিনার তৃতীয় কোনো দেশে যাওয়ার তথ্য নেই কূটনৈতিক চ্যানেলে : পররাষ্ট্র উপদেষ্টা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ভারতে পালিয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরাতে দেশটির সরকারকে রাজি করানোর চেষ্টা করা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শেখ হাসিনা ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে যাচ্ছেন কিনা এমন কোনো তথ্য বাংলাদেশের কাছে নেই বলেও জানান তিনি।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনার ভারত ছেড়ে তৃতীয় দেশে যাওয়া নিয়ে কোনো তথ্য আছে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কূটনৈতিক চ্যানেলে এমন কোনো তথ্য নেই।

আর এটার বিষয়ে বাংলাদেশের কিছু করার নেই। আমরা চাই উনি ফেরত আসুক। শুনেছি আপনারা যে রকম বলছেন।’

তাকে ফেরানোর বিষয়ে তিনি বলেন, ‘ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে।

আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারব, এইটুকুই। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’

ভিসাসংক্রান্ত বিষয়ে তিনি বলেন, ‘ফেক ডকুমেন্ট তৈরি বন্ধ না হলে বাংলাদেশের ভিসাসংক্রান্ত সমস্যা সমাধান হবে না। শিক্ষার্থীদের ভিসা প্রদানের বিষয় সেসব দেশের অধীনে; দেশে নতুন কোনো মিশন খোলা সময়সাপেক্ষ বিষয়।

অনেক মিশন অনুমোদিত, কিন্তু আর্থিক কারণে তা হচ্ছে না।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD