বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
২ কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবেন এডু আইডি ও স্মার্ট কার্ড নেতানিয়াহু ‘মিথ্যা বলেন’, ‘যুদ্ধাপরাধী’: মার্কিন সিনেটর রাস্তায় ঘুমিয়ে গেল বাঘ, শুরু হলো ‘যানজট’ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় ৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ডিএসসিসির কোরবানির ১৩ পশুর হাট বাতিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

করোনা মহামারী পরিস্থিতির কারণে ১৩টি পশুর হাট বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার ডিএসসিসিতে হাট বসবে মাত্র ৫টি। পাশাপাশি একটি ডিজিটাল হাট বসানোর প্রচেষ্টা চালাচ্ছে ডিএসসিসি।

এ প্রসঙ্গে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন বলেন, আজকে (রোববার) সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিএসসিসি এলাকায় এবার ৫টি অস্থায়ী পশুর হাট বসবে। পাশাপাশি আমরা একটি ডিজিটাল পশুর হাট বসানোর প্রচেষ্টা চালাচ্ছি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আদলেই ডিএসসিসি একটি ডিজিটাল হাট বসবে।

ডিএসসিসি এলাকায় যেসব স্থানে হাট বসবে– উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠসংলগ্ন খালি জায়গা, হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজসংলগ্ন খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন খালি জায়গা, কমলাপুর লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, আফতাবনগর ব্লক-ই, এফ, জির সেকশন ১ ও ২ নম্বর এলাকায়।

প্রসঙ্গত কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সুপারিশ আমলে নিয়ে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে কোরবানির পশুর হাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD