শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

বিশ্ব বাজারে দাম কমার ফলে দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সমন্বয় করে কার্যকর করা এ দামেই শনিবার (৩ জানুয়ারি) স্বর্ণ বিক্রি হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা। (যা বৃহস্পতিবার ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়)।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা (যা বৃহস্পতিবার ছিল ২ লাখ ১৪ হাজার ৩৫ টাকা), ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা (যা বৃহস্পতিবার ছিল ১ লাখ ৮৩ হাজার ৪১৭ টাকা) এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা (যা বৃহস্পতিবার ছিল ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা)। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD