শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম :
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নির্বাচনে বড় সংখ্যক পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত ইইউর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের বড় সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, দেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা বড় একটি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে।

ইইউর প্রতিনিধি দলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দাবি করে তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েই তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলতে এসেছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কি ধরনের ভূমিকা থাকতে পারে সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা জানতে চেয়েছেন এবং নির্বাচন শেষ হওয়ার পরে এদেশের উন্নয়নে কি ভাবনা-চিন্তা সে বিষয়েও মতামত নিয়েছেন।

নজরুল ইসলাম খান বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্টভাবে বলেছেন, আসন্ন নির্বাচনটা যত দ্রুত সম্ভব সম্পন্ন করার দাবিটা বিএনপিরই ছিল। নির্বাচন যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য বিএনপির যে আগ্রহ তিনি তা ইইউর প্রতিনিধি দলের কাছে ব্যক্ত করেছেন। তিনি এটাও বলেছেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। ভোট দিতে পারেননি। তারা অধীর আগ্রহে আছেন ভোট দেওয়ার জন্য। একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে দেশের মানুষ তাদের মনের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা ভোট দেওয়ার মাধ্যমে প্রকাশ করবেন।

নির্বাচনে বিএনপির সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং এর জন্য যা যা প্রস্তুতি নেওয়ার তা সম্পন্ন করেছে বলে জানান বিএনপির এই নীতি নির্ধারক।

ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের উন্নয়নের যে অংশগ্রহণ বা অবদান তার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি আশা করেছেন আগামী দিনে ইউরোপীয় ইউনিয়ন যেন তাদের সহযোগিতার হাত আরও বাড়িয়ে দেন। তারাও আশ্বস্ত করেছেন, আরও বেশি করে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD