মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আদালত থেকে বেরিয়ে তিশা বললেন, ‘দরকার হলে আরও পাঁচবার আসব’ জমির ভাগ পেতে হামলার দায়িত্ব নেন শাহরিয়া জ্বালানির দাম বাড়িয়ে কীভাবে সংকটের অবসান হলো, বিপিসির কাছে ব্যাখ্যা চেয়েছে কমিটি একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার লিভার প্রতিস্থাপনে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণের প্রস্তাব পাকিস্তানের একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: তথ্য উপদেষ্টা

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

জরুরি মেরামত ও সংস্কারকাজ পরিচালনার জন্য শনিবার (১০ জানুয়ারি) ফরিদপুর, সিলেট ও মৌলভীবাজারের বেশ কিছু এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২, মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ এবং ফরিদপুরের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালার ডাল কাটার জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা সিলেটের ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো—সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ শাহজালাল উপশহরের ব্লক-এইচ, আই, ই, এফ, জি ও ডি, স্প্রিং টাওয়ার, ইন্ডিয়ান হাইকমিশন, পুলিশ কমিশনার অফিস ও আশপাশের এলাকা।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র রমজান ও গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে ফরিদপুরের বেশ কিছু এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো—ফরিদপুরের ঝিলটুলি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি সার্কিট হাউস, আলীপুর, উকিলপাড়া, বায়তুল আমান, চৌরঙ্গী, হাসপাতাল, বাজার, বান্ধবপল্লী, পূর্ব খাবাসপুর, টেপাখোলা ও রেলস্টেশন ফিডারের আওতাধীন এলাকা।

অন্যদিকে মৌলভীবাজারে ৩৩ কেভি রিং ফিডারের সংস্কারকাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাত ঘণ্টা ১১ কেভি ডিসি ফিডার, ১১ কেভি সোনাপুর ফিডার, ১১ কেভি পিটিআই ফিডার, ১১ কেভি ধরকাপন ফিডার, ১১ কেভি সদর হাসপাতাল ফিডার ১১ কেভি কুসুমবাগ ফিডার এবং ১১ কেভি কাজিরগাঁও ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো—মৌলভীবাজারের কোর্ট রোড, ওয়াপদা রোড, বনশ্রী, ডিসি অফিস, উত্তর কলিমাবাদ, দক্ষিণ কলিমাবাদ, আরামবাগ, টিকাবাড়ী, চুবড়া, রঘুন্দনপুর, কাজিরগাঁও, সদর হাসপাতাল, দরগামহল্লা, কুদালীপুল, বেজবাড়ী, পিটিআই রোড, বনবিথী, সোনাপুর, বড়বাড়ী ও কালেঙ্গা রোড।

এছাড়া উল্লেখিত সময়ে মৌলভীবাজারের ভকেশনাল রোড, বর্শিজোড়া, শ্যামলী রোড, ফাটাবিল, নোয়াগাঁও, নতুনবাজার, শ্রীমঙ্গল রোড, ইসলামবাগ, ধরকাপন, দর্জিরমহল, সিলেট রোড, হিলালপুর, মোস্তফাপুর রোড, বেরীর পাড়, শাহ মোস্তফা রোড, কুসুমবাগ, এম সাইফুর রহমান রোড, বড়হাট ও হিলালপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগেই মেরামত ও সংস্কারকাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে এসব জেলায় বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সিলেট ও মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ফরিদপুরের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD