বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ সন্দেহ থেকে মামলা, গাজী নজরুলের জামিনে ‘কোনো আপত্তি নেই’ মরিয়মের বাবার
ইসি সানাউল্লাহ

পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

ঠিকানা খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া থেকে ৪ হাজার পোস্টাল ব্যালট ফেরত এসেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ।

তিনি বলেন, ‘মালয়েশিয়া থেকে ৪ হাজার পোস্টাল ব্যালট ফেরত এসেছে। এবং ইতালি থেকে ফেরত এসেছে ১৬০০ পোস্টাল ব্যালট। প্রবাসীদের সঠিক ঠিকানা না পাওয়ায় এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো সম্ভব হয়নি।’

সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এদিকে পোস্টাল ব্যালটে কারচুপি বা একজনের ভোট আরেকজন দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন ইসি সানাউল্লাহ।

তিনি বলেন, ‘ফেইস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD