মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আদালত থেকে বেরিয়ে তিশা বললেন, ‘দরকার হলে আরও পাঁচবার আসব’ জমির ভাগ পেতে হামলার দায়িত্ব নেন শাহরিয়া জ্বালানির দাম বাড়িয়ে কীভাবে সংকটের অবসান হলো, বিপিসির কাছে ব্যাখ্যা চেয়েছে কমিটি একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার লিভার প্রতিস্থাপনে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণের প্রস্তাব পাকিস্তানের একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: তথ্য উপদেষ্টা

আসনপ্রতি ৬ জনের বেশি প্রার্থী, বিনা ভোটের সুযোগ নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার শেষে প্রার্থীর সংখ্যা দাঁড়ায়িছে ১ হাজার ৮৪২ জনে। সারাদেশের ২৯৮টি আসনের মধ্যে প্রার্থী সংখ্যা সব থেকে বেশি ঢাকা-১২ আসনে ১৫ জন। ফলে প্রতি আসনে গড়ে প্রার্থীর সংখ্যা ৬ দশমিক ১৮ জন। ২৯৮টি আসনের মধ্যে কোনো আসনেই একক প্রার্থী নেই। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিনা ভোটের সুযোগ নেই।

রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য একীভূত করে নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীর তালিকা প্রকাশ করেছে।

ইসির প্রকাশিত প্রার্থীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, কম প্রার্থী পিরোজপুর-১ আসনে মাত্র দুজন। অন্যদিকে দেশের ৩১টি আসনে ১০ জন করে প্রার্থী রয়েছে। ফলে এসব আসনে ভোটের মাঠে তুমুল লড়াই হবে। যত বেশি প্রার্থী তত বেশি লড়াই হবে বলে দাবি ইসির।

পিরোজপুর-১ আসনে মাত্র দুজন প্রার্থী রয়েছেন। এদের একজন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসুদ সাঈদী, অন্যজন বিএনপির আলমগীর হোসেন। এই আসনে তুমুল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা-১২ আসনে এবার সর্বোচ্চ ১৫ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। আর দ্বিতীয় সর্বোচ্চ প্রার্থী রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে ১৩ জন।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তারা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল আলম এবং বিএনপির নেতৃত্বাধীন জোট-সমর্থিত প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিন সাইফুলসহ মোট ১৫ জন প্রার্থী রয়েছে এই গুরুত্বপূর্ণ আসনে। এই আসনে তুমুল লড়াই হবে বলে ধারণা ভোটারদের।

দ্বিতীয় স্থানে ১৩ জন প্রার্থী রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে। আর খুলনা-১, ঢাকা-৯, ঢাকা-১৪, গাজীপর-২ আসনে রয়েছেন ১২ জন করে।

ইসির তালিকা পর্যালোচনায় জানা গেছে, ১১ জন করে প্রতিদ্বন্দ্বী রয়েছেন ঢাকা-৫, ঢাকা-৭, ঢাকা-১১, ঢাকা-১৬, ঢাকা-১৭, নারায়ণগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ফেনী-২, নোয়াখালী-৫ এবং খাগড়াছড়ি আসনে। ১০ জন করে রয়েছেন ঠাঁকুরগাঁও-৩, রংপুর-৫, গাইবান্ধা-৩, খুলনা-৩, টাঙ্গাইল-৪, ঢাকা-১৮, নরসিংদী-৫, নারায়ণগঞ্জ-৫, মাদারীপুর-১, মাদারীপুর-২, ব্রাহ্মণবাড়িয়া-৬, কুমিল্লা-৫, নোয়াখালী-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১১ আসনে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD