মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আদালত থেকে বেরিয়ে তিশা বললেন, ‘দরকার হলে আরও পাঁচবার আসব’ জমির ভাগ পেতে হামলার দায়িত্ব নেন শাহরিয়া জ্বালানির দাম বাড়িয়ে কীভাবে সংকটের অবসান হলো, বিপিসির কাছে ব্যাখ্যা চেয়েছে কমিটি একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার লিভার প্রতিস্থাপনে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণের প্রস্তাব পাকিস্তানের একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: তথ্য উপদেষ্টা

বিমানের এমডি শফিকুরের নিয়োগ বাতিল, অতিরিক্ত দায়িত্বে হুমায়রা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

ফৌজদারি মামলায় কারাবন্দি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. শফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। তার স্থলে সংস্থাটির দায়িত্ব সাময়িকভাবে পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা।

মন্ত্রণালয়ের ‘বিমান-১ শাখা’ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জারি করা একটি অফিস আদেশে এ সিদ্ধান্ত ঘোষণা করে।

আদেশে উল্লেখ করা হয়, ফৌজদারি অভিযোগে কারাবন্দি থাকায় ড. শফিকুর রহমানের সরকারি চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

মন্ত্রণালয়ের একই তারিখের প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্যক্রম সচল রাখতে সংস্থাটির নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ড. হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল এভিয়েশন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, বাংলাদেশ বিমান আইন, ২০২৩-এর ৩০(গ) ধারা অনুযায়ী তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন।
অফিস আদেশে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই আদেশ জারি করা হয়েছে। আদেশে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।

এসব সিদ্ধান্তের অনুলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ সূত্র মতে, সংস্থার চলমান প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত সংকটের প্রেক্ষাপটে এ পদ পরিবর্তনকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিমানের পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে আলোচনা ও সমালোচনার মধ্যেই এই পরিবর্তন আসে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD