সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হন বেনজীর রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

করোনায় বিশ্বে আক্রান্ত ১ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : করোনায় বিশ্বে আক্রান্ত ১ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। প্রাণহানি ৫ লাখ ৭১ হাজার ৮৪০ জন। সুস্থ হয়েছেন ৭২ লাখ ২১ হাজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুশিয়ারী, সঠিক পথে না এগুলে করোনা পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপ হতে থাকবে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রেষ্টুরেন্ট, বার ফের বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতে আরও সাড়ে ২৮ হাজার শনাক্তের পর আক্রান্ত ৯ লাখ ছাড়িয়েছে। নতুন ৫৩৮ জনের মৃত্যুর পর প্রাণহানি ২৪ হাজার ৬৯৫ জন। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে একদিনে আক্রান্ত আরো ২৭০ জন। সবমিলে আক্রান্ত ১০ হাজারেরও বেশি।

ইংল্যান্ডের সব দোকানে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। যুক্তরাজ্যের একাডেমি অব মেডিকেল সায়েন্স সতর্ক করেছে আসছে শীত মৌসুমে দেশটিতে ১ লাখ ২০ হাজার মানুষ মারা যেতে পারে করোনায়।

সৌদি আরবে আরও ৪ বাংলাদেশিসহ মারা গেছে ২০ জন। এ নিয়ে দেশটিতে ৬২০ বাংলাদেশিসহ প্রাণহানি ২ হাজার ২শ৪৩ জন। আর ব্রাজিল, মেক্সিাকো, পেরু ও আর্জেন্টিনা লাতিন আমেরিকার দেশগুলোয় প্রাণহানি ১ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD