সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

সৌদি আরবে খোলা মাঠে কোনো ঈদ জামাত হবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস পরিস্থিতির কারণে পবিত্র ঈদুল আজহার জামাত মসজিদে পড়ার নির্দেশ জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। এবার কোনো উন্মুক্ত স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না।

সোমবার (১৩ জুলাই) সৌদি আরবের ইসলামী মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আবদুল লাতিফ আল শেইখ এই তথ্য নিশ্চিত করেছেন।

আরব নিউজের খবরে বলা হয়, শেখ আবদুল লাতিফ আল শেইখ জানান, করোনাভাইরাস প্রতিরোধে এবার কোনো খোলা ময়দানে ঈদের জামাত হবে না। এজন্য মসজিদসমূহে করোনা মোকাবিলায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ বিষয়ে সোমবার একটি বিজ্ঞপ্তিও জারি করেছে সৌদির ইসলামী মন্ত্রণালয়। ওই বিজ্ঞপ্তি ইতোমধ্যে দেশটির সকল অঞ্চলে পাঠিয়ে দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরবে বড় বড় মসজিদগুলোকে ঈদের নামাজের জন্য তৈরি করা হচ্ছে। যথারীতি প্রতিটি মসজিদের প্রবেশ পথে স্যানিটাইজার ব্যবস্থা থাকবে। মসজিদে আবশ্যিকভাবে অবশ্যই মুখে মাস্ক পরে প্রবেশ করতে হবে।

তবে বয়স্ক ও অসুস্থদের বাসায় থেকে ঈদের নামাজ আদায় করার জন্য পরামর্শ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD