সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

সংসদ নির্বাচনেও ম্যাজিক দেখালেন বিএনপির আরিফুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিশাল ব্যবধানে জয় পেয়ে চমক দেখালেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। লাখের অধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।

বেসরকারি সূত্রে পাওয়া ফল অনুযায়ী, সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত আসনটির ১২৫টি কেন্দ্রের সবকটির ফলে আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৮৭৬ ভোট।

আসনটিতে এক লাখ ১৫ হাজার ৭৩৩ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লাকে পরাজিত করে বিজয়ী হয় ধানের শীষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD