শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে যা করবেন চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, দাবি ট্রাম্পের সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন ইউক্রেনকে ইউরেনিয়াম দিচ্ছে যুক্তরাজ্য, যে বার্তা দিল রাশিয়া তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

সূচক পতনে শেষ উভয় পুঁজিবাজারের লেনদেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ জুলাই) সূচকের পতনে শেষ হয়েছে দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন। সূচকের পাশাপাশি উভয় বাজারে টাকার পরিমাণে কমেছে লেনদেন।

এছাড়া লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দিন শেষে দেশের প্রধান বাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৯.১১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৪১ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৬.৩২ পয়েন্ট এবং সিডিএসইটি ২.২১ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ৯৪৫.৮১ পয়েন্টে, ১৩৬৮.৭৬ এবং ৮০৫.৩১ পয়েন্টে।

এদিন ডিএসইতে ২২৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে ৪১ কোটি ৮৬ লাখ টাকা কম। বুধবার লেনদেন হয়েছিল ২৬৭ কোটি ৮৩ লাখ টাকার।

এদিন ডিএসইতে ৩২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৭টির শেয়ার ও ইউনিট দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫৫৯.২৪ পয়েন্টে।

সিএসইতে ১৭৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ‌্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টির শেয়ার ও ইউনিট দর।

সিএসইতে ৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD