মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের আপত্তিতে সুদানের কাছে পাকিস্তানের সমরাস্ত্র বিক্রি স্থগিত মার্কিন নৌ-অবরোধ সরাতে পাকিস্তানের দৌড়ঝাঁপ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের যে সিনেমা দিয়ে সালমানকেও পারিশ্রমিকে ছাড়িয়ে যান মাধুরী সিলেট থেকে ঢাকা এলেও জায়গা হয়নি মোসাদ্দেকের, খেলবেন বিসিএল উল্টো ‘রথে’ বাফুফে সভা পাকিস্তানে পৌঁছালো অন্তত ৬টি মার্কিন সামরিক উড়োজাহাজ বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের ট্রাম্প বললেন ভ্যান্স পাকিস্তানের পথে, সূত্র বলছে তিনি যুক্তরাষ্ট্রেই ১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে : হামিদুর রহমান আযাদ

ইসরাইলি হামলায় আলি লারিজানি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি দখলদার ইসরাইলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান।

বুধবার (১৮ মার্চ) রাত প্রায় ৩টার দিকে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহর নিউজ’-এর বরাত দিয়ে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ লারিজানির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

এর আগে মঙ্গলবার রাতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছিল যে, তারা একটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে লারিজানিকে হত্যা করেছে। কয়েক ঘণ্টা পর ইরান আনুষ্ঠানিকভাবে তার ‘শাহাদাত’-এর খবর নিশ্চিত করে।

নিরাপত্তা কাউন্সিল তার মৃত্যুর ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে। যা প্রকাশ করেছে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরান এবং ইসলামি বিপ্লবের আদর্শকে সমুন্নত রাখার আমৃত্যু সংগ্রাম শেষে, অবশেষে আলি লারিজানি তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করলেন। সত্যের ডাকে সাড়া দিয়ে, দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে তিনি লাভ করলেন শাহাদাতের পরম গৌরব।’

বিবৃতিতে লারিজানিকে ইরানের ইসলামি বিপ্লবের একনিষ্ঠ সৈনিক হিসেবে অভিহিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর ডি ফ্যাক্টো সুপ্রিম লিডারে পরিণত হন লারিজানি। তার কমান্ডেই ইরান যুদ্ধ পরিচালনা করছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD