সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

সৌদি-কুয়েত এবং ইরাকে ড্রোন ও রকেট হামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
সৌদি-কুয়েত এবং ইরাকে ড্রোন ও রকেট হামলা

সৌদি আরব, কুয়েত এবং ইরাকে ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় দুটি আলাদা বিবৃতিতে আজ বুধবার জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলে ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়েছে। তবে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে।

অপরদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের দিকে রকেট ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। যেগুলো প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে।

অপরদিকে ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছে। ড্রোনের কারণে সেখানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD