সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :

করোনার ভ্যাকসিন গবেষণার তথ্য চুরির চেষ্টা রুশদের!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

কয়েকটি দেশের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর একটি গোষ্ঠী দাবি করেছে, যেসব সংস্থা করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে, সেসব সংস্থাকে লক্ষ্যবস্তু করছেন রুশ হ্যাকাররা। ব্রিটেনের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র এনএসসিএস বলেছে এই হ্যাকাররা ‘প্রায় নিশ্চিতভাবে রুশ গুপ্তচর সংস্থার অংশ হিসাবে’ কাজ করছেন। তবে এই ঘটনার সঙ্গে রাশিয়া কোনোভাবেই জড়িত নয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মুখপাত্র।

এদিকে, সংস্থাটি বলছে ওই হ্যাকাররা ম্যালওয়ার (হ্যাক করার সফটওয়্যার) ব্যবহার করে এসব সংস্থার কম্পিউটারে গোপনে ঢুকে, তাদের কভিড-১৯ টিকা তৈরির গবেষণা সংক্রান্ত তথ্য চুরি করার চেষ্টা করেছে। যেসব দেশের নিরাপত্তা সংস্থা এই হুঁশিয়ারি দিয়েছে তাদের মধ্যে ব্রিটেনের এনএসসিএস ছাড়াও রয়েছে কানাডার একটি এবং আমেরিকার দুটি নিরাপত্তা সংস্থা। তবে তারা এটা নির্দিষ্ট করে জানায়নি যে, কোন কোন সংস্থার তথ্য হ্যাকাররা চুরি করার চেষ্টা করছিল অথবা কোন তথ্য তারা আদৌ চুরি করেছে কি-না।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকফ। তিনি বলেন, কেউ ব্রিটেনের ওষুধ কম্পানি এবং গবেষণা কেন্দ্রগুলোর তথ্য হ্যাক করার চেষ্টা করছিল বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা একটা কথা পরিষ্কার করে বলতে পারি, এই হ্যাকিংএর সাথে রাশিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই। ভিত্তিহীন এই অভিযোগ আমরা মানি না।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD