বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সম্রাটের অফিসের সামনে গরীব-অসহায় মানুষের ভিড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের মুক্তির দাবি ও একমুঠো ভাতের দাবিতে কাকরাইলে তার অফিসের সামনে আজ সন্ধ্যার পর হঠাৎ শত শত গরীব, দুঃখী ও অসহায় মানুষের ভিড়। এসময় তারা সম্রাটের মুক্তির দাবি জানান। তারা বলেন, কয়েক বছর আমরা সম্রাটের অফিসের সামনে সন্ধ্যার পর রাতের খাবার খেয়েছি।

আজ প্রায় এক বছর হতে চলল, আমরা সে খাবার খেতে পারি না। সম্রাট গ্রেফতার হওয়ার পর থেকেই আমাদের কেউ খোজ নেয় না। তাই আমাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য হলেও সম্রাটের মুক্তি চাই। এসময় দিন মজুর জসিম, রিক্সা চালক জালাল মিয়া, অসহায় নারী ছখিনা বিবি, রিক্সা চালক আকবর মিয়া, প্রতিবন্ধী সবুর আলী ও হামিদা বানু বলেন, ইসমাইল চৌধুরী সম্রাট আমাদের খাবার দিতেন। বিভিন্ন সময়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিতেন।

দীর্ঘদিন সে না থাকায় আমরা অসহায় মানুষগুলো অনাহারে থাকলেও কেউ খবর নেয় না। করোনার এই কান্তিকালে আমরা অনাহারে অর্ধহারে দিনাতিপাত করছি। অবিলম্বে সম্রাটের দিন চাই।

হঠাত এত মানুষের ভিড় কেন জানতে চাইলে রংপুরের গঙ্গাচড়ার রিক্সা চালক সালাম মিয়া বলেন, আমি প্রায় দেড় বছর নিয়মিত সম্রাট ভাইয়ের অফিসের নীচে খাবার খেতাম।

এখানে যে খাবার বিনামূল্যে খেতাম সে খাবার হোটেলে খেতে লাগত দুইশত থেকে আড়াইশ টাকা। দীর্ঘদিন আমরা খাবার পাই না। মাঝে মাঝেই আসি। আজও সেগুন বাগিচায় যাত্রী নামিয়ে রামপুরা গ্যারেজের দিকে যাচ্ছিলাম, দেখি সম্রাট ভাইয়ের অফিসের সামনে লোকের ভিড়। পরে কথা বলে বুঝতে পারলাম সবারই পেটের ক্ষুদা নিবারণের জন্য অন্যদিনের মতো এখানে ভিড় জমিয়েছেন। কিন্তু কোন আয়োজন নেই। কারণ সম্রাট ভাই জেলে। আমরা তার মুক্তি চাই।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD