সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়ে ট্রাম্পের দাবি নাকচ ইরানের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র পাবে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৭ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হবে। ইউরেনিয়াম উদ্ধারে ইরানের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।

তবে ট্রাম্পের এই দাবি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই শুক্রবার দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাকাই বলেন, ‘সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র এবং কোনো অবস্থাতেই তা কোথাও হস্তান্তর করা হবে না।’

এর আগে রয়টার্সের প্রতিবেদক স্টিভ হল্যান্ডকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা একসঙ্গে এই ইউরেনিয়াম উদ্ধার করতে যাচ্ছি। ইরানের সঙ্গে খুব ধীরে-সুস্থে এগোব এবং বড় যন্ত্রপাতি নিয়ে খনন কাজ শুরু করব। এরপর ইউরেনিয়ামগুলো যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনব।’

যুদ্ধে ছড়িয়ে ছিটিয়ে পড়া পারমাণবিক ধূলিকণা তথা ইউরেনিয়ামের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, এগুলো খুব শিগগিরই উদ্ধার করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD