মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

ইরান ‘ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’ রয়েছে বলে আমাকে জানিয়েছে : ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
ইরান ‘ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’ রয়েছে বলে আমাকে জানিয়েছে : ট্রাম্প

ইরান বর্তমানে ‘ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’ রয়েছে এবং নিজেদের নেতৃত্ব সংকট সামাল দেওয়ার চেষ্টা করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নেতারাই তাকে দেশটির বর্তমান পরিস্থিতির বিষয়ে ওই তথ্য জানিয়েছেন। তেহরানের সাম্প্রতিক পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি ওই দাবি করেছেন।

দুই মাসের যুদ্ধ অবসানে ইরানের সর্বশেষ প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধ শেষ এবং পারস্য উপসাগরে জাহাজ চলাচল নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা স্থগিত রাখা হবে।

সোমবার নিজের উপদেষ্টাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের বিষয়ে অবহিত মার্কিন এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্প শুরু থেকেই ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যু আলোচনার টেবিলে চেয়ে আসছেন।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এইমাত্র আমাদের জানিয়েছে, তারা ‘ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’ রয়েছে। তারা চায় আমরা যত দ্রুত যেন সম্ভব হরমুজ প্রণালি খুলে দিই। পাশাপাশি ইরানিরা তাদের নেতৃত্ব শূন্য পরিস্থিতি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে (যেটি আমি বিশ্বাস করি তারা পারবে!)। এই বিষয়ে মনোযোগের জন্য আপনাদের ধন্যবাদ।

তবে ইরান কীভাবে এই বার্তা ট্রাম্পের কাছে পৌঁছে দিয়েছে, সেটি মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ স্যোশাল পোস্টে পরিষ্কার হওয়া যায়নি।

সূত্র: রয়টার্স।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD